Friday, April 7, 2017

তোমার ত্রিশূল ও অন্যান্য

পিছে পড়ে থাকচাষাভুসো মজুরমুচি ও মেথর ডোমঅক্ষয় হোক
বিক্ষত কন্ডোম!
..................................
হাতির পায়ে
জবা হয়ে
উঠলে ফুটে মন
পাবি গুপ্তধন...
..................................
একদা
এক বীর বিপ্লবী দাদা
রণক্লান্ত আজ
তাই মমতাকে প্রাণপণে তোয়াজ।
কেন রে ভাই!
কেন এত প্রেম?
কেন আবার, ওই সিপিএম
বখে গেছে, তাই।
..................................
দুটো লাইন কি লেখা যেত না
তারক গিয়াস মোরসালেনের
কথা ভেবে
মোল্লারা তো সুযোগ পেলেই
এদেরও কল্লা নামিয়ে দেবে।
কসাইখানায় তালা মেরে
যারা গোরুর ত্রাতা
তারাও এ বার স্কলার হবে
পাবে পুরুত ভাতা।
..................................
আমি রব পরাজিত হতাশের দলে...
গটআপ ম্যাচ জেতার চেয়ে, তা-ও চলে!
..................................
তোমার কোরান
তোমার হাতে থাক
তোমার গীতা
তোমাকে বাঁচাক
আমার ধর্ম
তোমাকে নিয়ে
তোমার বিবেক
দেব শানিয়ে।


তোমার ত্রিশূল

No comments:

Post a Comment