কাল্পনিক মন কি বাত
...........................
আমি অনশন করব, আর
ওরা আমার নাম ভাঙিয়ে
টাকা লুটবে, মজা মারবে
দেশ বিদেশ নেতা মন্ত্রী করে বেড়াবে...
ওটি আর হচ্ছে না।
সব ধেড়ে ব্যাটার মুখোশ খুলে দেব
মানুষের দুঃখ দুর্দশা বঞ্চনা নিয়ে
করেকম্মে খাওয়া
আন্দোলনের নামে ভণ্ডামি
সব ফাঁস করে দেব।
লড়াই চলবে...
অত্যাচারী রাষ্ট্রের বিরুদ্ধে
কুসংস্কার, দৈব বিশ্বাসের বিরুদ্ধে
মানবী’কে দেবী বানানোর বিরুদ্ধে।
মানুষ আজ আছে, কাল নেই।
কিন্তু মনুষ্যত্ব মরে না।
মরে যাওয়া কোনও কাজের কথা নয়।
শহিদ হয়ে ইতিহাসে নাম লেখানোর চেয়ে
অনেক জরুরি
নতুন ইতিহাস তৈরি করা।
এ বার সেই নির্মাণ কাজে হাত লাগাব।
আপনি থাকছেন তো?
পুনশ্চঃ ওরা বলছে। আমি প্রেমে পড়েছি। আমি
নাকি বুড়ো বয়সে ‘বিয়ে-পাগলি’ বনে গেছি। আর এসব পরামর্শ নাকি আমাকে দিয়েছে আমার
প্রেমিক। ছোঃ! আমি এত দিন কিছু খাইনি বলে কি কিছু ভাবিওনি? আমি দেখেছি। ভেবেছি।
অনুভব করেছি। খিদেয় শরীর টাটিয়ে উঠেছে। চোখে নেমেছে ভারী পাথুরে ঘুম। কিন্তু মনের
চোখ খুলে গেছে। আমাকে কেউই কিছু করার পরামর্শ দেয়নি। ষোলো বছর আগে অনশনের
সিদ্ধান্ত ছিল আমার। তাৎক্ষণিক, ব্যক্তিগত। আজ অনশন ভাঙার সিদ্ধান্তও একান্ত আমার,
ব্যক্তিগত। আর হ্যাঁ, তারপরেও কেউ যদি এই পরামর্শ দিয়ে থাকে, ঠিক করেছে। বন্ধুর
কাজ করেছে... অনশন করতে গিয়েই আমি চিনতে শিখেছি, কে ভাই কে দুশমন।
No comments:
Post a Comment